শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের বাড়ল সোনার দাম

আবারো বেড়েছে সোনার দাম। এবার ভাল মানের সোনা ভরি প্রতি দেড় হাজার টাকা বাড়ানো হয়েছে। শনিবার থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে।

শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার মূল্য নির্ধারণ করতে বাধ্য হয়েছে বাজুস। এর আগে সর্বশেষ সেপ্টেম্বর মাসের ৯ তারিখে সোনার দাম সমন্বয় করে বাজুস।

নতুন দর অনুযায়ী শনিবার থেকে ২২ ক্যারেটের প্রতিভরি সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৩ হাজার ৭৪০ টাকায়। এর আগে গত ৯ সেপ্টেম্বর নির্ধারিত দাম অনুযায়ী শুক্রবার পর্যন্ত এ মানের সোনার বিক্রিমূল্য ছিল ৪২ হাজার ২২৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫১৭ টাকা।

২১ ক্যারেটের সোনার নতুন দাম ভরিপ্রতি ৪০ হাজার ১২৪ টাকার পরিবর্তে ৪১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৩৩ হাজার ৪৭৫ টাকার পরিবর্তে এখন বিক্রি হবে ৩৪ হাজার ৯৯২ টাকায়। এক্ষেত্রে দাম বেড়েছে ১ হাজার ৫১৭ টাকা।

অন্যদিকে সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি পূর্ব দাম ছিল ২২ হাজার ৫৬৯ টাকা। বর্ধিত দামে এই সোনা এখন বিক্রি হবে ২৩ হাজার ৯১১ টাকায়।

একই দিন সোনার পাশাপাশি রূপার দামও বাড়ছে। শুক্রবার পর্যন্ত প্রতি ভরি রূপার দাম ছিল ৯৩৩ টাকা। নতুন মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে ৯৯১ টাকা।

এ বিষয়ে বাজুস সভাপতি কাজী সিরাজুল ইসলাম বলেন, এর আগে যখন আন্তর্জাতিক বাজারে দাম কমেছিল তখন দেশের বাজারেও আমরা দাম কমিয়েছিলাম। কিন্তু গত এক মাসে বিশ্ব বাজারে দাম বেড়েছে সোনার। তাই দেশের বাজারেও দাম সমন্বয় করা হলো।

তিনি জনান, শনিবার থেকে এ মূল্য কার্যকর করতে দেশের সব জুয়েলারি দোকানের মালিককে নতুন মূল্য তালিকা ফ্যাক্স যোগে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে