ফের ভারতকে হুঁশিয়ারি দিল চীন


ফের ভারতের উদ্দেশে হুঁশিয়ারি চীনের। তবে এবার কোনও রাজনৈতিক নেতা নয়, ভারতের উদ্দেশে হুমকি শুনিয়ে রাখল সেদেশের সরকারি সংবাদমাধ্যম।
সম্প্রতি মঙ্গোলিয়াকে আর্থিক সাহায্য করেছে ভারত। সেটাকে ‘ঘুষ’ হিসাবে বর্ণনা করেছে চীনা সংবাদমাধ্যম। ইদানিং নেপালের সঙ্গে রেলপথ বানানোর চেষ্টা করছে চীন। ভারতের জন্য সেই কাজে কোনও বাধা সৃষ্টি হলে অনন্ত দুর্ভোগ অপেক্ষা করছে বলে শাসিয়েছে চীন। মঙ্গোলিয়ার অর্থনীতি চীনের ওপরে গভীরভাবে নির্ভরশীল। সেখানে ভারতের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে চীন।
এদিকে চীন-নেপাল রেলপথের অনেকটাই যাবে ভারতের ‘সিল্ক রুট’-এর ওপর দিয়ে। সেক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই ভারতকে আগাম চাপে ফেলার চেষ্টা বলে মনে করছেন অনেকে। গত শুক্রবার নেপালের উদ্দেশে চীনা পণ্য পরিবহণকারী কয়েকটি ট্রাককে সীমান্তে আটকেছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে চীন কড়া ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতের অর্থনীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার ক্ষমতা চীনের রয়েছে। সেটা যেন ভারত ভুলে যায় না। ’
– আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













