ফের মধুচক্রে হানা দিয়ে পুলিশের জালে ১৩
ফের মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ৷ মধুচক্রের আসরে হানা দিয়ে ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকায় একটি হোটেলে হানা দেয় পুলিশ৷ পুলিশি হানা দিয়ে পুলিশ ধৃত নয় মহিলা ও সাত পুরুষকে শুক্রবার তমলুক মহকুমা আদালতে তোলে পুলিশ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চণ্ডীপুর বাজারে বেশ কিছুদিন ধরেই ব্লুভিউ নামের একটি হোটেলে অবৈধ মধুচক্রের আসর চলছিল বলে পুলিশে অভিযোগ আসে। এরপর থেকেই সাদা পোশাকের পুলিশ হোটেলটির ওপর নজরদারী শুরু করে। প্রয়োজন মতোই বাইরে থেকে মহিলাদের নিয়ে আসা হয় এখানে। বৃহস্পতিবার রাতে চণ্ডীপুর থানার পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। অভিযান চালিয়ে হোটেল থেকে ৯ মহিলা ও ৭ পুরুষকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের তমলুক আদালতে তোলে পুলিশ৷ যদিও, এই চক্রের মূল পাণ্ডা জয়দেব পাত্র পলাতক বলে জানিয়ে পুলিশ। পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













