সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ফেলানী হত্যার বিষয়ে সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে’

ফেলানী হত্যার বিষয়টি নিয়ে সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামে ফেলানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমি লজ্জিত, ১৪ বছর পর ফেলানীর বাড়িতে  আসলাম। আরও আগে আসা উচিত ছিল, কেন আসতে পারি নাই তা আপনারা জানেন। ফেলানী নিহতের ঘটনায় শুধু ফেলানীর বাবা-মা নয়, শুধু গ্রামবাসী নয়, সারা বাংলাদেশ কষ্ট পেয়েছে। এ ঘটনায় সারা বিশ্ব তাদেরকে (ভারত) ছি, ছি দিয়েছে।”

ফেলানী হত্যার বিচার চেয়ে তিনি বলেন, “আমরা কর্মসূচি করেছি, বিবৃতি দিয়েছি, এ নিয়ে কথা বলেছি। এটার আমরা ন্যায় বিচার চাই। বর্তমান যে সরকার রয়েছে, যদিও অস্থায়ী সরকার তারপরেও তাদেরকে বলব- এ ব্যাপারে তাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকার ইচ্ছা করলে ফেলানী হত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে পারে। আমাদের পক্ষ থেকে যেটা করা সম্ভব সেটা সর্বোচ্চ চেষ্টা করবো।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ