বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকে একটি ছবিতে লাইক দেওয়ায় ৩২ বছর কারাদণ্ড!

ফেসবুকে শুধু একটি ছবিতে ‘লাইক’ দিয়ে তা ‘শেয়ার’ করায় এক যুবককে ৩২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ভাবছেন এ আবার কোথাকার ঘটনা? না, কোনো হীরক রাজার দেশে নয়। ঘটনাটি ঘটেছে এশিয়ার দেশ থাইল্যান্ডে।

কারাদণ্ডাদেশ পাওয়া যুবকের নাম থানাকর্ন সিরিপাইবুন। তাঁর এক প্রবাসী বন্ধু থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজের বিকৃত একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। গত ২ ডিসেম্বর সেই ছবিতে ‘লাইক’ দিয়ে নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন ২৭ বছর বয়সী থানাকর্ন। আর এই অপরাধে পরের দিনই থানাকর্নকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় থাই পুলিশ।

থাইল্যান্ডের সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজার যে ছবিটি থানাকর্ন লাইক-শেয়ার করেছিলেন সেটি ছিল ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে বিকৃত করা। সেইসাথে ছবির নিচে লেখা ছিল রাজার দুর্নীতি ও কেলেঙ্কারির ফিরিস্তি।

রিমান্ডে নেওয়ার পর পুলিশের কাছে থানাকর্ন স্বীকার করেন যে, বিকৃত করা ছবিতে লাইক দিয়ে এবং শেয়ার করে তিনি রাজাকে অসম্মান করেছেন। এই অপরাধের জন্য থাইল্যান্ডের আদালত তাঁকে ৩২ বছর কারাদণ্ডের আদেশ দেন।

থাইল্যান্ডের প্রচলিত আইন অনুযায়ী, কারো বিরুদ্ধে দেশের ‘সর্বোচ্চ সম্মানিত’ রাজাকে অপমান করার প্রমাণ পাওয়া গেলে তার ‘বড় শাস্তি’ হবে। আর সেই বড় শাস্তিটাই হলো ৩২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ।

এ বিষয়ে থাই পুলিশ জানায়, থানাকর্ন সিরিপাইবুন ফেসবুকে বন্ধুদের সঙ্গে ৮৮ বছর বয়সী রাজার বিকৃত ছবির পাশাপাশি দুর্নীতিসংশ্লিষ্ট যে তথ্য ‘শেয়ার’ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ কারণেই থাইল্যান্ডের আইন অনুযায়ী থানাকর্নকে কারাভোগ করতে হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প