ফেসবুকে প্রাক্তন স্ত্রীর ‘গোপন’ ছবি ফাঁস, ধৃত প্রাক্তন স্বামী


কলকাতা: ফেসবুকে প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আপলোড করে হুমকি অভিযোগে গ্রেফতার প্রাক্তন স্বামী৷ ধৃতের নাম সঞ্জীব সরকার৷ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগা থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার থানার পুলিশ৷
পুলিশ জানিয়েছে, সঞ্জীবের সঙ্গে তার প্রাক্তন স্ত্রীয়ের আলাপ ফেসবুকের সূত্রে৷ মানিকতলার বাসিন্দা ওই মহিলার সঙ্গে আলাপ হওয়ার সময় সঞ্জীব নিজেকে স্কুলশিক্ষক বলে পরিচয় দেয়৷ তারপর তারা বিয়ে করে৷ বিয়ের পর সঞ্জীবের পরিচয় জানতে পারে তার স্ত্রী৷ সঞ্জীব আসলে বনগার একটি স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী৷
এই পরিচয় জানার পরে তাদের মধ্যে অশান্তি শুরু হয়৷ সেই অশান্তি বিবাহবিচ্ছেদ পর্যন্ত গড়ায়৷ এরপর নিজের এবং প্রাক্তন স্ত্রী’র বোনের ফেসবুক প্রোফাইলে তাদের ঘনিষ্ঠ ছবি আপলোড করে দেয় সঞ্জীব৷ স্ত্রী’র নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানেও সেইসব ছবি আপলোড করে৷ আরও ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেয়৷
এরপর গত ১৭ এপ্রিল সাইবার থানায় অভিযোগ দায়ের হয় সঞ্জীবের বিরুদ্ধে৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় সঞ্জীবকে৷ ধৃতের থেকে তিনটি মোবাইল ও সিমকার্ড মিলেছে৷ এই মোবাইলগুলি থেকেই ফেসবুক ব্যবহার করত সে৷ কলকাতা
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













