শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ফেসবুক কর্তৃপক্ষ প্রতিটি অভিযোগ আমলে নিচ্ছে’

সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিতকল্পে ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে আলোচনার পর থেকে বিটিআরসির উত্থাপিত প্রতিটি অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষ আমলে নিচ্ছে।

সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুকের গঠনমূলক ব্যবহারের পাশাপাশি এর ধ্বংসাত্মক কাজ, বিশেষ করে সমাজে অস্থিতিশীলতা, বৈষম্যমূলক প্রচারণা ও নানাবিধ মানহানিকর প্রচারণা ইদানিং প্রচুর বৃদ্ধি পেয়েছে। সমস্যা দূরীকরণে প্রতিনিয়ত ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়ে থাকে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতকল্পে উক্ত ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার উদ্দেশ্যে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) নামক সিস্টেম ক্রয় প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া গত দুই মাস আগে থেকে আইএসপিদের বা সাবস্ক্রাইবারদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে।’

তারানা হালিম জানান, সিঙ্গাপুর সফরকালে দ্বিপাক্ষিক আলোচনায় ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে সমঝোতা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে তার প্রতিকার করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিমন্ত্রী আরো জানান, ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদর দফতরসমূহের সহায়তায় বিটিআরসি ও ল এনফোর্সমেন্ট এজেন্সির (এলইএ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।
সিঙ্গাপুরের আলোচনার পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ তখন থেকে এখন পর্যন্ত বিডি চার্ট (বিটিআরসির) কর্তৃক উত্থাপিত প্রতিটি অভিযোগ আমলে নিয়েছে। যা ইতিপূর্বে কখনোই হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে