বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফোনালাপে আইএস প্রসঙ্গে কথা বলেছেন ট্রাম্প-পুতিন

আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সমন্বিত সিদ্ধান্ত গ্রহণে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৪ নভেম্বর) ট্রাম্প ও পুতিনের মধ্যে এক ফোনালাপের পর ট্রাম্পের কার্যালয় ও ক্রেমলিন কর্তৃপক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। তবে ফোনটি কে করেছিলেন তা নিশ্চিত করেনি ক্রেমলিন। অবশ্য, ট্রাম্পের কার্যালয় থেকে বলা হয়েছে, পুতিনই প্রথম ফোনটি করেন। ওই ফোনালাপের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দুইজনের মধ্যে সিরিয়া প্রশ্নে বিস্তারিত আলোচনা হয়েছে।

ক্রেমলিন কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, সিরিয়া প্রশ্নে রুশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ধারণে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ট্রাম্প। টেলিফোন ও ব্যক্তিগত যোগাযোগের মধ্য দিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর পরই টেলিগ্রাম করে ট্রাম্পকে অভিনন্দিত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেছিলেন পুতিন। সদ্য অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতিজনিত দৃষ্টিভঙ্গির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতির মিল রয়েছে বলে মনে করে রাশিয়া। আর সেকারণে ধীরে ধীরে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কন্নোয়নের আশা করছে দেশটি। সম্প্রতি নিউ ইয়র্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা জানান।

পেসকভ বলেন, তিনি ট্রাম্প ও পুতিনের পররাষ্ট্র নীতির মধ্যে অবিশ্বাস্যরকমের মিল দেখতে পেয়েছেন। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে একটি অর্থপূর্ণ আলোচনা শুরুর ক্ষেত্রে এটি ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি। এর আগেও ট্রাম্প নির্বাচনি প্রচারণায় পুতিনের প্রশংসা করতেন। বলতেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে অনেকগুণ এগিয়ে পুতিন। ওই সময় পুতিনও ট্রাম্পকে মেধাবী মানুষ হিসেবে অভিহিত করেন। সূত্র: বিবিসি

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প