ফ্রিয়ডের অন্তঃসত্ত্বা প্রেমিকার নগ্ন চিত্রকর্মের মূল্য আকাশছোঁয়া


আজ থেকে প্রায় ৫৫ বছর আগে অন্তঃসত্ত্বা প্রেমিকার নগ্ন ছবি এঁকেছিলেন ব্রিটিশ চিত্রকর লুসিয়ান মাইকেল ফ্রিয়ড।গেল সপ্তাহে সোদবেতে সেই চিত্রকর্মের নিলামে আকস্মিকভাবে মূল্য ওঠে ১৬১ লাখ পাউন্ড।
১৯৫৯ সালে তখন খ্যাতির শীর্ষে ৩৭ বছর বয়সী মাইকেল ফ্রিয়ড। আইরিশ কিশোরী বার্নার্ডাইন কভারলের সঙ্গে কাজের সূত্রে সাক্ষাৎ হয় । প্রেম থেকে এক সঙ্গে থাকা। তবে ১৯৬০ থেকে ১৯৬১ সালে তাদের সন্তান বেলা ফ্রিয়ড যখন কভারেলের গর্ভে , তখনই আজকের বহু মূল্যের ছবি এঁকেছিলেন ফ্রিয়ড।
মাইকেল ফ্রিয়ডের উদ্দাম যৌবনে অনেক নারী এসেছেন। কখনও ছাত্রী তাঁর প্রেমে পড়েছেন কখনও বা শিক্ষিকা। ফ্রিয়ডের তৃতীয় স্ত্রী বার্নার্ডাইন কভারেল একজন শিক্ষিকা ছিলেন। তাঁদের দুই সন্তান। বেলা ফ্রিয়ড ফ্যাশন ডিজাইনার। ইসথার ফ্রিয়ড লেখিকা। ইসথারের জন্মের আগেই মাইকেলের দাম্পত্যে চির ধরে। তাঁকে ছেড়ে বার্নার্ডাইন আলাদা থাকতে শুরু করেন। তাতে কিন্তু মাইকেলের জীবনে নারী আসা বন্ধ হয়নি।
এমন কথিত আছে লুসিয়ান ফ্রিয়ড কত জন সন্তানের পিতা নিজেই জানতেন না। তবে তাঁদের মৃত্যুর কেমেস্ট্রিতে এই ছবির গুরুত্ব হয়ত আরও বেশি করে দর পেয়ে থাকে। ৪০ বছরের বেশি সময় পরস্পর আলাদা থেকে মৃত্যু তাঁদেরকে মিলিয়ে দিল এক সুতোয়। ২০ জুলাই ২০১১ লুসিয়ান মাইকেল ফ্রিয়ডের মৃত্যুর ঠিক চার দিন মাথায় মারা যান কভারেল।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













