ফ্ল্যাটে গেলেই দেখতাম কেউ রান্না করছে, কেউ শুয়ে আছে


জঙ্গিদের তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জের দেওয়ান বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান বলেছেন, একমি ওষুধ কোম্পানির বিপণণ প্রতিনিধি পরিচয়ে জঙ্গিরা তার ফ্ল্যাট ভাড়া নেয়।
নুরুদ্দিন দেওয়ান আরও জানান, তিনি আগে জাপানে থাকতেন। সেখান থেকে দেশে ফিরে প্রায় ১৫ বছর আগে তিন-তলা বাড়িটি করেন। এর দ্বিতীয় তলার পুরোটা নিয়ে তিনি থাকেন। তৃতীয় তলায় উত্তর ও দক্ষিণ দিকে একটি করে মোট দুটি ফ্ল্যাট আছে। এর মধ্যে উত্তর দিকের ফ্ল্যাটটি ভাড়া নেয় জঙ্গিরা।
নুরুদ্দিন জানান, কোম্পানির পরিচয়পত্র অনুসারে নিহত দুই জঙ্গির নাম মুরাদ ও রানা। যদিও পুলিশ তাদের নাম প্রাথমিকভাবে মানিক ও ইকবাল বলে জানিয়েছে।
তিনি বলেন, ‘ভাড়া দেওয়ার পর আমি একাধিকবার ওই বাসায় গেছি। গিয়ে দেখেছি, তারা কেউ রান্না করছে, কেউ শুয়ে আছে।’
নুরুদ্দিন আরও বলেন, ‘গত দেড় মাসে সন্দেহজনক কিছু আমার চোখে পড়েনি।’
তিনি জানান, নিহত তিনজনের মধ্যে দুজন জুলাই মাসের ৫ তারিখে বাসা ভাড়া নেয়। তবে তামিম ভাড়া নেয়ার সময় আসেননি।
উল্লেখ্য, পাইকপাড়া বড় কবরস্থান এলাকার ওই বাড়িতে শনিবার সকাল পৌনে ৯টার দিকে ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা। অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













