বই প্রকাশে ওবামা ও মিশেল ওবামার বড় অংকের চুক্তি


নিউইয়র্ক ভিত্তিক প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস প্রকাশনা শিল্পের সবচেয়ে লোভনীয় চুক্তিটি জিতে নিয়েছে। সংস্থাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার স্মৃতিকথা প্রকাশের জন্য তাদের সঙ্গে বড় অংকের একটি চুক্তি করেছে ।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘কোম্পানি বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার লেখা দুটি বই প্রকাশের অধিকার পেয়েছে। তারা বিশ্বব্যাপী বই দুটি প্রকাশ করতে যাচ্ছে।’
ফিনান্সিয়াল টাইমস জানায়, চুক্তির শর্তাবলী সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বই দুটি প্রকাশের জন্য চুক্তির পরিমাণ ৬ কোটি মার্কিন ডলার বলে জানা গেছে। যা মার্কিন কোন প্রেসিডেন্টের স্মৃতিচারণমূলক বইয়ের জন্য রেকর্ড পরিমাণ।চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন ওয়াশিংটনের আইনজীবী রবার্ট ব্রানেট। তিনি এর আগেও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনের বই প্রকাশের ব্যাপারে মধ্যস্থতা করেন। এএফপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













