মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বউভাতে অতিরিক্ত লোক আসায় বর-কনে পক্ষের সংঘর্ষে, আহত ১০

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠানের বউভাতে অতিরিক্ত লোক আসায় বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।  এতে বরের মাসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নাগরৌহা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বরের মা ফিরোজা খাতুন (৪৫), সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলামসহ (৪০) আরও ছয় জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদের সঙ্গে একই উপজেলার মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিকের মেয়ে আঁখি খাতুনের বিয়ে হয়। শনিবার বিকেলে বরের বাড়িতে বউভাতের অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ জনের জায়গায় ৭০ জন আসায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরের বাবা নুরুল হক জানান, কনেপক্ষের লোকজন অনুষ্ঠানে খাওয়ার সময় তাদের সঙ্গে পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করছে। এতে তাদের সাত জনের মতো আহত হয়েছেন। বউভাতের অনুষ্ঠান পণ্ড করার জন্য কনে পক্ষকে দায়ী করেন তিনি।

মেয়ের বাবা নিদান প্রামাণিক অভিযোগ করে বলেন, “অতিরিক্ত লোক আসেনি। কিন্তু অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন আমাদের ওপর আক্রমণ করে, এতে তাদের তিন জন আহত হয়েছে।”

উল্লাপাড়া মডেল থানার এসআই মোকলেছুর রহমান জানান, বউভাতের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে