বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন বন্ধ


পাবনার চাটমোহর রেলস্টেশনের পূর্বপাশে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সব ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
চাটমোহর রেলওয়ে স্টেশনের মাস্টার মহিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার জানান, ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি চাটমোহর স্টেশনের পূর্বপাশে রেলক্রসিংয়ের কাছে লাইনচ্যুত হয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে পাকশি থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানান ম্টেশন মাস্টার।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













