‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আজ সমাপ্ত হবার পথে’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আজ সমাপ্ত হবার পথে। উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে।
সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সোমবার সকাল ১০টা ১০ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দুটি স্বপ্ন দেখেছিলেন, একটি বাংলাদেশের স্বাধীনতা আরেকটি বাংলাদেশকে সোনার বাংলা গড়া। প্রথমটি তিনি সফলতার সাথে করে গেছেন। সেদিন বেশি দূরে নয় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













