বঙ্গবন্ধুর খুনিকে ফেরত আনতে কানাডায় যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী


বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা শুরু করতে কানাডা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
আজ রোববার রাত সাড়ে ৯টায় তিনি কানাডার রাজধানী অটোয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন ডিওনের সঙ্গে মাহমুদ আলী দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী মঙ্গলবার দুই মন্ত্রীর মধ্যকার বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি বঙ্গবন্ধু হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে ফেরত আনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।
গত ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়লে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













