শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর প্রেস সচিবের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খান। শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। 

শ্রদ্ধা নিবেদন শেষে নাইমুল ইসলাম খান বলেন, এটা আমার জন্য একটা অভাবনীয় সুযোগ, খুব আনন্দ ও গৌরবের বিষয়। প্রধানমন্ত্রীকে তার কাজের সহায়ক হিসেবে আমার জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে চেষ্টা করব। বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, সেটা দেশে বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। 

নতুন দায়িত্ব কতটুকু চ্যালেঞ্জ বলে মনে করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে মনে হয়, চ্যালেঞ্জ আসলে প্রধানমন্ত্রীর। তিনি যে চ্যালেঞ্জটা মোকাবিলা করছেন, সেটা যথাযথভাবে আমরা রিপ্রেজেন্ট করি না। ফুটিয়ে তুলতে পারি না। এই অক্ষমতা আমাদের জন্য দুঃখজনক। 

এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব কে এম শাখাওয়াত মুন, এম এম ইমরুল কায়েস ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার উপস্থিত ছিলেন। 

গত বৃহস্পতিবার নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। 

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ