বঙ্গবন্ধুর সহচর আ. রহিমের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পিতা এম আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
রবিবার এক শোকবাণীতে মন্ত্রী বলেন, এম আব্দুর রহিমের মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ, সত্যিকারের রাজনীতিক ও দেশপ্রেমিককে হারালো। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
এলজিআরডি মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম. আব্দুর রহিম রবিবার দুপুর ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। বাধ্যর্কজনিত কারণে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বিচারপতি এনায়েতুর রহিম এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পিতা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













