বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধু ঘোষিত প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম স্বাক্ষরতা ঝুঁকিতে (ভিডিও)

স্বাক্ষরতা ঝুঁকির মুখে দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম ঠাকুরগাঁওয়ের কিষ্টপুর। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কিষ্টপুর গ্রামকে প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেছিলেন। নিরক্ষরতা মুক্তির কার্যক্রমের সাথে জড়িত কর্মীদের দাবি, শিক্ষা উপকরণ ও টাকার অভাবে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

মুক্তিযুদ্ধের পর নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশকে শিক্ষার আলো দেখাতে মোকছেদ আলী নামের এক ব্যক্তি নিজ গ্রামকে নিরক্ষরমুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। তিনি সফলও হয়েছিলেন। তৎকালীন সময়ে মোকছেদ আলীর কাছে থেকে অক্ষর জ্ঞান পাওয়া অনেকেই জানান, সরকারি সহায়তা ছাড়াই মানুষের দ্বারে দ্বারে ঘুরে গ্রামকে নিরক্ষরমুক্ত করেছিলেন তিনি। ১৯৭৪ সালে তিনি পেয়েছিলেন রাষ্ট্রপতি পদক। গ্রামবাসীরা মধ্যে একজন বলেন, ‘তিনি নিজ উদ্যোগে গ্রামকে নিরক্ষর করেছেন কিন্তু কখনোই কোন বিনিময় চাননি।

মোকছেদ আলীর পরে তাঁর ছেলে আল-আমীন আশেপাশের গ্রামগুলোকেও নিরক্ষরতা মুক্তির জন্য কাজ করতে চেয়েছিলেন। কিন্তু টাকা এবং শিক্ষা উপকরণের অভাবে তিনি কাজ করতে পারছেন না। তিনি বলেন, ‘আমি দীর্ঘ ৪ মাস কোন প্রকার সরকারি অনুদান না পেলেও, খাতা কলম বই পুস্তক সংকটেও আমরা নিজ খরচে কিষ্টপুর ক্লাবটি চালিয়ে যাচ্ছি।’

গ্রামটিতে পাঠাগার তৈরিসহ পাঠ্যবইয়ে মোকছেদ আলীর তুলে ধরা দরকার বলে মনে করেন জেলার শিক্ষা কর্মকর্তা। ঠাকুরগাঁও শিক্ষা অফিসার মো. আখতারুজ্জামান বলেন, ‘এরকম একটি গ্রাম ১৯৭২ সালে নিরক্ষরমুক্ত হয়েছিলো, সেই ইতিহাস তুলে ধরার জন্য পাঠ্য পুস্তকেও যদি অন্তর্ভুক্ত করা যায় বা যেকোন উপায়ে প্রজন্মকে জানানো যায় তাহলে এখান থেকে তার অনুপ্রাণিত হবে।’ বঙ্গবন্ধুর ঘোষণা এবং এলাকার ঐতিহ্য ধরে রাখতে এলাবাসী। সূত্র : একাত্তর টিভি।

https://youtu.be/zAsjCpBfT8U

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত