‘বঙ্গবন্ধু সেতুতে এ পর্যন্ত ৩ হাজার ৬ কোটি ৫৩ লাখ টাকা টোল আদায় হয়েছে’


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৩ হাজার ৬ কোটি ৫৩ লাখ টাকা টোল আদায় হয়েছে।
তিনি আজ সংসদে স্বতন্ত্র সদস্য মো. আবদুল মতিনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সেতু রক্ষণাবেক্ষণ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি বাবদ মোট ৮২০ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হয়েছে। আর চলতি বছরের জুন পর্যন্ত সেতুর ঋণ ৪৭ দশমিক ৬৩ শতাংশ পরিশোধ করা হয়েছে।
সরকারি দলের সদস্য একেএম রেজাউল করিম তানসেনের অপর এক প্রশ্নের জবাবে এ ওবায়দুল কাদের বলেন, উদ্বোধনের পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত বঙ্গবন্ধু সেতু মেরামত বাবদ ৭৬৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় হয়েছে। এই সেতুর মেরামত বাবদ বছরে গড়ে ৪২ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













