শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধু হলেন উন্নয়নের রোল মডেল : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পবিরহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে মনোজগতে লালন করতে হবে। বঙ্গবন্ধু হলেন উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে জহির রায়হান মিলনায়তনে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তিনি ইতিহাসের মহানায়ক। কোন শক্তিই মহানায়ককে মুছে দিতে পারে না।

তিনি বলেন, ‘নিজের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড এসব দিয়ে নেতা হওয়া যায় না। রাজনীতি করতে হলে আদর্শ ও সৌজন্যবোধের প্রয়োজন রয়েছে। রাজনীতি থেকে সৌজন্যবোধ কমে যাচ্ছে। শিক্ষার্থীদের সৌজন্যবোধের পরিচয় দিতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ১৯৭৫ সালে ঘাতকরা বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে বিদায় করে দিলেও বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে অম্লান রয়েছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ