বঙ্গোপসাগর থেকে ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী


ঘূর্ণিঘড় মোরার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া নৌকার ৩৩ মাঝি-মাল্লা ও জেলেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। মহেশখালী সংলগ্ন সাগর থেকে এদের সঙ্গে এক জেলের লাশও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। উদ্ধার জেলেরা দুটি নৌকায় ছিলেন।
১০ নম্বর মহাবিপদ সঙ্কেত নিয়ে গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড় ‘মোরা’ আঘাত হানে। ঝড়ে বঙ্গোপসাগরে ছয়টি মাছ ধরার ট্রলারের ৭১ জন মাঝি-মাল্লা নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিল চট্টগ্রামের উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। একজনের ডুবে মারা যাওয়ার খবরও জানানো হয়েছিল তখন, যদিও তার লাশ পাওয়া যায়নি।
ভারতীয় দূতাবাস জানায়, ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসা ভারতের নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা সাগরে ওই জেলেদের দেখে উদ্ধার অভিযান চালায়।
দূতাবাস আরো জানায়, ভারতীয় নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীকে সহযোগিতা করতে সাগরে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। অভিযান শেষ হলে এটি চট্টগ্রাম বন্দরে ভিড়বে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













