বন্ধুকে অপহরণ করে খুন


ঘুরতে গিয়ে নিখোঁজ। দু’দিন পর উদ্ধার মৃতদেহ। শরীরে ক্ষতচিহ্ন স্পষ্ট। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সমস্ত দায় বন্ধুদের। অপহরণ করে খুন করা হয়েছে মৃদুল মজুমদারকে। ভারতের কোচবিহার থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার তদন্তে নেমে কোচবিহার থানার পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
কোচবিহারের খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা মৃদুল মজুমদার গত রবিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়। এরপর থেকেই বাড়ির লোক খোঁজ পাননি মৃদুলের। খুঁজে না পেয়ে তাঁর ঘনিষ্ঠ বন্ধু সুমন দে’কে ফোন করা হয় পরিবারের পক্ষ থেকে। কিন্তু, অভিযোগ, সুমনও এড়িয়ে যায় মৃদুলের পরিবারকে। সুমন জানায়, তাঁর সঙ্গে দেখা হয়নি মৃদুলের। এরপর ছেলেকে খুঁজতে উদ্যোগী হয় পরিবার। মিসিং ডায়ারি করা হয় থানায়। গতকাল রাতে, কোচবিহার থানা থেকে মৃদুলের মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে।
আলিপুরদুয়ার জেলার চিলাপাতা জঙ্গলে পাওয়া যায় মৃদুলের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পরিবার সদস্যরা। আজ সকালে হাসিমারা থানার পুলিশের সহযোগিতায় বানিয়াঝোরা নদী থেকে তাঁর মৃতদেহ নিয়ে আসা হয়। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সেখানেই ময়নাতদন্ত হবে। মৃদুলের ভাই তুষারকান্তি মজুমদার বলেন, “দাদার অস্বাভাবিক মৃত্যুর পিছনে ওর বন্ধুদের মদত রয়েছে। যাঁদের নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।” দোষীদের কঠোর শাস্তির দাবি জানান মৃদুলের ভাই।
কোচবিহার পুলিশের পক্ষে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে সুমন সহ দুই বন্ধুর নামে অপরহণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে ওই তিনজনকে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













