বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান: ফখরুল


বন্যাদুর্গত এলাকার মানুষ দুঃষহ জীবনযাপন করছে। তাদের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একইসঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর ও গাইবান্ধার ব্যাপক অঞ্চল প্লাবিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে দুঃষহ জীবনযাপন করছে। এছাড়া বন্যা উপদ্রুত অঞ্চলসমূহে খাদ্য ও সুপেয় পানির ব্যাপক অভাব দেখা দিয়েছে। ওইসব অঞ্চলের রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় অধিকাংশ উপজেলা ইতোমধ্যেই জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিএনপির মহাসচিব বলেন, অধিকাংশ ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্যাদুর্গত এলাকার মানুষ বিশুদ্ধ খাবার পানি, খাবার, ওষুধ ও আশ্রয়ের সঙ্কটে নিপতিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এটা জেনে দেশবাসীর ন্যায় আমিও উদ্বিগ্ন। কিন্তু বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ হ্রাসের জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ ও সহযোগিতা লক্ষ করা যাচ্ছে না।
বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে এই দুর্যোগ মোকাবেলা ও বন্যাকবলিত অসহায় মানুষদের দুর্দশা লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং দুর্গত মানুষদের উদ্ধার ও তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













