বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বরযাত্রীবাহী বাস খাদে নিহত ৩, আহত ১৫

সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যার ওই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহতদের একজনের নাম নাহিদ ইসলাম। তিনি সাতক্ষীরার পারকুখরালি গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত অন্যদের নাম জানা যায়নি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেউলা থেকে বরযাত্রী নিয়ে একটি বাস আজ সন্ধ্যায় বাগেরহাটের মংলায় যাচ্ছিল। পথে সন্ধ্যা ৬টার দিকে তালার মির্জাপুর এলাকায় এলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পাশের ধানক্ষেতে উল্টে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলটি চুরমার হয়ে এর দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পরে বাসের নিচে কাদামাটিতে চাপা পড়ে থাকা অবস্থায় আরো একজনের লাশ পাওয়া যায়।

ওসি জানান, দুর্ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতাল ও পাটকেলঘাটা ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন মহেশ্বরকাটি গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র প্রদীপ কুমার, একই গ্রামের পলাশ, নির্মল কুমার, সঞ্জীব দাস, রণজিত কুমার ও তৌশিম আহমেদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন

আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  

ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন

  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • নবজাতকের লাশ উদ্ধার !
  • সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
  • ‘স্ত্রীকে হত্যার পর অনুতপ্ত স্বামীর আত্মহত্যা’
  • নিজের গুলিতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
  • দুর্বৃত্তদের এসিডে ঝলসে গেছেন পুলিশ কর্মকর্তার স্ত্রী
  • সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৮
  • সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ১ জন জামায়াত কর্মী সহ গ্রেফতার ২৭
  • সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • জামিন পেলেন তালা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক
  • সাতক্ষীরায় হতদরিদ্র প্রতিবন্ধি স্কুল ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষন॥