শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বর্তমান সরকারের আমলেই এশিয়ান হাইওয়ের কাজ সম্পন্ন হবে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলেই এশিয়ান হাইওয়ের কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যেই কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘পদ্মা সেতুর পুরোপুরি সুবিধা কাজে লাগাতে হলে এশিয়ান হাইওয়ের মিসিং লিংক কালনা সেতুও নির্মাণ করতে হবে। এ সেতুটি নির্মিত হলে আর কোন মিসিং লিংক থাকবে না।

ডিজাইনসহ অন্যান্য প্রস্তুতি অগ্রাধিকার ভিত্তিতে শেষ করে আগামী মার্চে কালনা সেতুর মূল কাজ শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

মন্ত্রী আজ সেতু ভবনে ‘ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ শীর্ষক প্রকল্পের পরামর্শক নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং পরামর্শক প্রতিষ্ঠানগুলোর লিড পার্টনার অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড এর দলনেতা আসুশী নিশিমুরা এবং মহাব্যবস্থাপক রুহি ঈশি নিজ নিজ পক্ষে সই করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রকল্পের আওতায় জাপানের অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর উপর কালনা সেতুসহ দেশের অন্যান্য সড়কে ১৭টি সেতু, ৭টি কালভার্ট, ১টি টোল প্লাজা এবং ২টি এক্সেল লোড স্টেশন নির্মিত হবে।

তিনি বলেন, সতেরটি সেতুর মধ্যে বেনাপোল-মাদারীপুর সড়কে ৫টি সেতু, বারৈয়ারহাট-রামগড় সড়কে ৮টি সেতু এবং কক্সবাজার-চট্টগ্রাম সড়কে নির্মাণ করা হবে ৪টি সেতু। আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্পে জাপানে অর্থ সহায়তা থাকছে প্রায় ১ হাজার ৯’শ কোটি টাকা।

মন্ত্রী বলেন, ৪ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কসহ ৭’শ মিটার দীর্ঘ চারলেনের কালনা সেতু নির্মাণে প্রায় ৬৭২ কোটি টাকা ব্যয় হবে।

ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় প্রায় ২৩৬ কোটি টাকা চুক্তিমূল্যে নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানগুলো ১৭টি সেতু ও ৭টি কালভার্ট, ১টি টোলপ্লাজা এবং ২টি এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের নকশা তৈরি এবং নির্মাণকাজ তদারক করবে।

এছাড়া চুক্তি অনুযায়ী সহযোগী পরামর্শক হিসেবে কাজ করবে স্ম্যাক ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড, জাপান ব্রিজ এন্ড স্ট্র্যাকচার ইন্সটিটিউট ইন-কর্পোরেশন, এসিই কনসালটেন্টস্ লিমিটেড, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস্ লিমিটেড এবং বিসিএল এসোসিয়েটস্ লিমিটেড।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আহমেদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমেরিকার নির্বাচনে যিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হন, কিংবা যে সরকারই ক্ষমতায় আসুক, আমাদের সাথে তাদের যে সম্পর্ক তাতে কোন প্রভাব পড়বে না।

তিনি বলেন, আমেরিকার নির্বাচনে যারাই সরকার গঠন করুক বাংলাদেশের সাথে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোন পরিবর্তন হবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ