রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, দুই শিশু আহত

রাজশাহীতে বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে বলে জানা গেছে। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১২ আগস্ট) দুপুরে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো টিকাপাড়া এলাকার আলমগীরের ছেলে আবদুল্লাহ (৭) ও মো. শাহিনের মেয়ে সাবা (৮)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও হাসপাতালের মুখপাত্র শংকর বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

তিনি বলেন, “সম্ভবত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। হাসপাতালের শিশু সার্জারি বিভাগে আহত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের পায়ে জখম হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

স্থানীয়রা জানান, আবদুল্লাহ ও সাবা প্রতিদিনের মতো বাড়ির সামনে খেলছিল। সেখানে ময়লার স্তূপের মধ্যে একটি কার্টন ছিল। সেই কার্টনে ধানের তুষের ভেতর ককটেল ছিল। বল ভেবে সেই ককটেল নিয়ে খেলার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই দুই শিশু আহত হয়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের পর সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে এসে ঘিরে রাখেন। সেখানে কালো স্কচটেপ প্যাঁচানো আরও কয়েকটি ককটেল পড়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হওয়ার খবর তারা শুনেছেন। সেখানে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা আছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ