রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বসন্তের এ ফুলগুলো শিশুদের জন্য…

বসন্তের আগমনে অনন্য সাজে সেজেছিল রাজধানী। রং বেরঙের আয়োজনে নিজেদের মতো করে দিনটি উদযাপন করেছেন তরুণ তরুণীরা। কিন্তু কিছু তরুণ-তরুণী আজ ফুল হাতে ঘুরেছেন রাজধানীর আনাচে-কানাচে। তাঁরা ফুল বিক্রি করেছেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।

এ তরুণ-তরুণীরা ‘স্বপ্ন’ নামের একটি সংগঠনের সদস্য। সংগঠনের সদস্যরা একে অপরের নাম দিয়েছে ‘স্বপ্নবাজ’। আজ প্রায় এক শ জন এমন ‘স্বপ্নবাজ’ ব্যতিক্রমী উপায়ে বসন্ত উদযাপন করেছেন। তাঁরা বলছেন, বসন্তের এ ফুলগুলো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ফুল বিক্রির টাকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করবেন তাঁরা।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টা থেকে তাঁদের এ কার্যক্রম শুরু হয়। সংগঠনের সদস্যরা ফুল হাতে চলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে। তাঁরা কার্জন হল, টিএসসি, চারুকলা অনু​ষদ, বেইলি রোড, হাতিরঝিল, গুলশান পার্ক, জিয়া উদ্যানসহ রাজধানীর বিভিন্ন স্থানে ফুল বিক্রি করেন। কার্যক্রম চলে বিকেল পর্যন্ত।

সন্ধ্যায় সংগঠনটির সদস্য শাহীনুর রহমান হিমেল বলেন, তাঁরা প্রায় ৩৩ হাজার টাকার ফুল বিক্রি করেছেন। প্রাথমিকভাবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, এর থেকে কিছু টাকা দিয়ে তাঁরা একটি হুইল চেয়ার কিনবেন। আর এ চেয়ারটি তাঁরা সিফাত নামের দুর্ঘটনাকবলিত এক হতদরিদ্র শিশুকে দেবেন। বাকি টাকা দিয়ে পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, বস্ত্রসহ বিভিন্ন খাতে ব্যয় করবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ