বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ১২ সদস্যের পরিবার ‘নিখোঁজ’
নারী ও শিশুসহ ১২ সদস্যের একটি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে ছুটি কাটিয়ে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা থাকলেও ঐ পরিবারটির আর কোনো সন্ধান পায়নি স্বজনেরা।
যুক্তরাজ্যে ফেরার বদলে পরিবারটি তুরস্কে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। তবে তারা সিরিয়ার প্রবেশ করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। গত ১০ এপ্রিল বাংলাদেশে আসে পরিবারটি। এরপর ১১ মে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে দেশ ছাড়ে তারা। লন্ডন থেকে ২০৯ কিলোমিটার উত্তরে বেডফোর্ডসায়ারের লুটন এলাকায় বসবাস করতো পরিবারটি।
তবে জঙ্গি সম্পৃক্ততা বা সিরিয়া যাওয়ার মতো সন্দেহজনক কিছু ঐ পরিবারের সদস্যদের মধ্যে ছিলোনা বলে জানিয়েছে প্রতিবেশীরা। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ঐ পরিবারটির সবচে বয়স্ক ব্যক্তি ৭৫ বছর বয়স্ক মোহাম্মদ আব্দুল মান্নান। মোহাম্মদ আব্দুল মান্নান ডায়াবেটিকস ও তার স্ত্রী ৫৩ বছর বয়স্ক মিনারা খাতুন ক্যান্সারে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে বিবিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













