রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় ‘কর্মসংকট সৃষ্টি করবে না’

বাংলাদেশি শ্রমিকদের কারণে মালয়েশিয়ার স্থানীয় শ্রমবাজারে কোনো কর্মসংকট সৃষ্টি হবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সংসদ সদস্য সিম তেজ জিনের এক চিঠির জবাবে মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মালয়েশিয়ান ইনসাইডার-এর খবরে বলা হয়, বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নিতে মালয়েশিয়ার সরকারের চুক্তির পক্ষে যুক্তি কী—তা জানতে চেয়ে দেশটির সংসদ সদস্য সিম তেজ জিন চিঠি দেন। গতকাল বুধবার এ চিঠির জবাব দেয় মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াত।

জবাবে বলা হয়, চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গিয়ে ১৫ লাখ শ্রমিক দেশটির অবকাঠামো নির্মাণ, উৎপাদন, খামার, কৃষি ও সেবা খাতে কাজের সুযোগ পাবে। ফলে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কারণে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না; বরং দেশটির অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশির অবদান রাখবেন।

শ্রমিক আমদানি কোনো সামাজিক সমস্যা সৃষ্টি করবে কি না—দেশটির সংসদ সদস্য দাতুক মোহাম্মদ ইদ্রিস জুসির এমন প্রশ্নের জবাবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে দেশটির সরকার সচেতন রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ