সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের কাছে ক্ষমাপ্রার্থনা, ফেরত দেবে লাভের টাকা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন ফিলিপাইনের বৈদেশিক মুদ্রা পরিবর্তনের (মানি একচেঞ্জ) ডিলার ফিলরেম সার্ভিসেস ইনকরপোরেটেড। আজ বৃহস্পতিবার দেশটির ম্যানিলার সিনেটে অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কার্যক্রম চলাকালীন বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে ক্ষমাপ্রার্থনা করে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি ‘ব্লু রিবন’-এর কাছে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশ থেকে পাচার করা ৮১ মিলিয়ন ডলার পেসোতে পরিবর্তন বাবদ তারা যে লাভ করেছে, তা বাংলাদেশকে ফেরত দেবে। ‘ব্লু রিবন’ এর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ইনকোয়ারার।

সিনেটে তদন্তে সাক্ষ্যগ্রহণ চলার সময় ফিলরেমের চেয়ারম্যান সালুদ বাউতিস্তা বলেন, ‘এই পুরো ঘটনায় বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করছি আমরা। এবং এই পুরো কার্যক্রমে আমাদের পুরো লাভের অঙ্কের সমান একটি চেক এখনই বাংলাদেশ সরকারকে দিতে প্রস্তুত আমরা।’ এ ছাড়া বর্তমানে অর্থ চুরির কোনো প্রক্রিয়ার সঙ্গে ফিলরেম জড়িত নয় বলেও দাবি করেন তিনি।

সালুদ বাউতিস্তা জানান, পুরো অর্থপাচার প্রক্রিয়াটিতে ফিলরেমের আয় এক কোটি চার লাখ চুয়াত্তর হাজার ৬৫৪ পেসো। বাংলাদেশি টাকায় তা দাঁড়ায় এক কোটি ৭৬ লাখ এক হাজার ৪৭২ টাকা ৫৪ পয়সা। এই পরিমাণ টাকা যেকোনো মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধির কাছে হস্তান্তরে তৈরি আছে প্রতিষ্ঠানটি।

এদিকে ব্লু রিবন তদন্ত কমিটির চেয়ারম্যান সিনেটর তৃতীয় তিওফিস্তো গিনগোনা বলেছেন, শুধু ক্ষমাপ্রার্থনা করে পার পাবে না ফিলরেম। তাদের আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ