শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের গুলিবর্ষণ, ৬ জেলে আহত

বাংলাদেশের একটি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের নৌবাহিনী। এতে ট্রলারে থাকা ছয় জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্বে সাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-কক্সবাজারের নুনিয়ার ছড়ার ওসমান গনি (২২), একই গ্রামের রফিকুল ইসলাম (৩০), নুর আহমেদ (৩২) ও মহেশখালী উপজেলার সাইফুল ইসলাম (৩৫)। অপর দুই জনের নাম জানা যায়নি।

কোস্ট গার্ড ও স্থানীদের দেয়া তথ্যে জানা যায়, গত চার দিন আগে কক্সবাজারের বাসিন্দা মো. রহিম সওদাগরের মালিকাধীন মাছ ধরার ট্রলার নিয়ে ১৪ মাঝিমাল্লা বঙ্গোপসাগরে মাছ ধরতে বের হন। তারা মঙ্গলবার সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্বে মাছ ধরতে সাগরে জাল ফেলেন। এসময় হঠাৎ করেই মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে গুলি চালায়। এ সময় জেলেরা মাছ ধরার জাল ফেলে পালিয়ে আসার সময় গুলিবিদ্ধ হন।

পরে বিকেল ৫টার দিকে ট্রলারটি সেন্টমার্টিন ঘাটে পৌঁছালে স্থানীয় লোকজন ও কোস্ট গার্ডের সদস্যরা গুলিবিদ্ধদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। তাদের পা, হাত ও চোখের নিচে গুলির চিহ্ন রয়েছে।

কোস্ট গার্ড সেন্টমার্টিন দায়িত্বরত কর্মকর্তা মো. সাইফুল আবছার জানান, বিকালে ছয় জেলে গুলিবিদ্ধি হয়ে একটি মাছ ধরার ট্রলারে সেন্টমার্টিন ঘাটে পৌঁছে। তাদের প্রাথমিক চিকিৎসার দিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

তিনি জানান, আহত জেলেরা বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ