বাংলাদেশের মানুষ পরিশ্রমী, নিজেদের ভাগ্য বদলাতে পারে


মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে খাদ্য নিরাপত্তা সহায়তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ হ্যাচারিতে মৎস্য উৎপাদন ও খামারে উন্নত জাতের গাভী পালন করে দুগ্ধ সংগ্রহ করে দেশের চাহিদা মেটাচ্ছেন। তারা গো-খামার করেও স্বনির্ভর হয়ে উঠছেন। একই সঙ্গে দেশের পুষ্টি চাহিদাও মিটছে।
বার্নিকাট সোমবার সাতক্ষীরার ভালুকা চাঁদপুর এবং কলারোয়ার হেলাতলা ও ব্রজবাকসায় বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর ইমপ্লুভড এর কয়েকটি প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি বলেন ‘বাংলাদেশের মানুষ পরিশ্রমী। তারা কিভাবে নিজেদের ভাগ্য বদলাতে হয় তা জানেন। এজন্য জেলায় অনেক মৎস্য খামার ও দুগ্ধ খামার গড়ে উঠেছে। বিপুল সংখ্যক গবাদি পশুর ফার্ম রয়েছে। দুধ, মাংস ও পুষ্টির চাহিদা মেটাতে তারা ঘরে ঘরে গরু পালন করছেন।’
তিনি ইউএসএআইডির সঙ্গে বেসরকারি খাতের অংশীদারিত্ব আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি পশু পালন এবং পুষ্টি প্রকল্পগুলো প্রত্যক্ষ করেন। তিনি তাদের সমস্যা ও সম্ভাবনার কথাও শোনেন। এছাড়া কলারোয়ায় দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র এবং বৃক্ষ নার্সারিও পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইউএসএআইডির মিশন পরিচালক পল সাবাটিন, অফিস পরিচালক ফরহাদ গাউসি, উপপরিচালক মার্ক টেগেনফেলথ, কৃষি উন্নয়ন অফিসার ড. ওসাজি সি এইমিউ আহসানুজ্জামান খান এবং মো. নুরুজ্জামান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













