বাংলাদেশে এই প্রথম জন্ম নিলো ক্যাঙ্গারু ছানা


গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দেশে প্রথম জন্ম নিয়েছে ক্যাঙ্গারু ছানা।এটি গেলো মে মাসে জন্ম নিলেও নিরাপত্তার কথা ভেবে বিষয়টি এতদিন চেপে রাখে কর্তৃপক্ষ।
পার্কের বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক আনিসুর রহমান বলেন, জন্মের পর মায়ের থলেতেই ছিল শাবকটি।রোগব্যাধি থেকে রক্ষা করতে এতদিন সেটি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
তিনি বলেন, ২০১৪ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকা থেকে রেড ক্যাঙ্গারু প্রজাতির ২টি নারী ও ১টি পুরুষ আনা হয়। ২টি নারীর মধ্যে ১টি গেলো ৪ মে মেয়ে বাচ্চা জন্ম দেয়।
বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক সরোয়ার হোসেন খান বলেন, ছানাটিকে আলাদা কোনো খাবার দেয়া হচ্ছে না। সে মায়ের দুধ পান করছে।
তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী ক্যাঙ্গারুর মূল আবাসস্থল অস্ট্রেলিয়া। এছাড়া পাপুয়া নিউগিনি, তাসমানিয়ায় এগুলো দেখা যায়।
প্রাকৃতিক পরিবেশে ক্যাঙ্গারু ১২-১৬ বছর এবং আবদ্ধ অবস্থায় ২০ বছর বাঁচে। বিশ্বে ৫০ প্রজাতির ক্যাঙ্গারু আছে।সুস্থ-সবল ক্যাঙ্গারু ২ বছরে ৩ বার বাচ্চা দেয়। জন্মের সময় ক্যাঙ্গারু ছানার আকার থাকে ৩-৪ সেন্টিমিটার। লোমহীন ও গোলাপি রঙের শাবক মায়ের থলের ভেতরেই প্রায় ৩ মাস অবস্থান করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













