বাংলাদেশে কোটিপতি এক লাখের বেশি
বাংলাদেশে এখন কোটিপতির সংখ্যা একলাখের বেশি। যদিও ব্যক্তি পর্যায়ে করদাতা মাত্র সাড়ে ১৭ লাখ মানুষ কর দিচ্ছেন।
বাংলাদেশের জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী জানান, ব্যাংকগুলোতে জমা থাকা এবং আগাম অর্থের হিসাবে দেশে কোটিপতির সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৬৫জন।
এই হিসাব ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্যাংকে জমা থাকা টাকার হিসাবে।
তবে ব্যক্তি পর্যায়ে করদাতা মাত্র ১৭ লাখ ৫১ হাজার ৫০৩ জন বলে জানান বাংলাদেশের অর্থমন্ত্রী।
সোমবার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে মি. মুহিত জানান, গত পাঁচবছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে।
২০১১ সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০জন। ২০১২ সালে ছিল ৯০ হাজার ৬৫৫জন, ২০১৩ সালে ছিলেন ৯৮ হাজার ৫৯১জন, ২০১৪ সালে ছিলেন ১ লাখ ৮ হাজার ৯৭৪জন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













