বাংলাদেশে মোদির দেয়া বক্তব্য নিয়ে বিতর্ক করবে পাক সিনেট


বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া বক্তব্য নিয়ে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটে আলোচনা হতে পারে। আগামীকাল থেকে সিনেটের শীতকালীন অধিবেশন শুরু হবে এবং উদ্বোধনী দিনেই এ বিষয়ে আলোচনা হতে পারে। এ খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন। গত জুনে বাংলাদেশ সফরের সময় দেয়া বক্তব্যে পাকিস্তান ‘ভাঙার’ বিষয়ে ভারতের ভূমিকা তুলে ধরেছিলেন মোদি। সে সময় ভারতের পরোলোকগত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পক্ষে বাংলাদেশের দেয়া স্বাধীনতা যুদ্ধ সম্মাননা গ্রহণ করেন মোদি। পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ বিষয়ে পাক সিনেটে আলোচনার প্রস্তাব উত্থাপন করেছেন। তার এ প্রস্তাব বেসরকারি সদস্যদের জন্য নির্ধারিত দিবসে আলোচনার জন্য রাখা হয়েছে। ঢাকায় দেয়া মোদির বক্তব্য নিয়ে এর আগেও পাক সিনেটে অনেক বিতর্ক হয়েছে। এ ছাড়া, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ও মোদির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। কিন্তু এই প্রথমবার মোদির বক্তব্য নিয়ে এককভাবে পাক সিনেট বিতর্ক করতে চলেছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ পাক সিনেটরদের বক্তব্যের জবাব দেবেন বলে ধারণা করা হচ্ছে।-রেডিও তেহরান
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













