বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে হাইকমিশনার

বাংলাদেশে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ ভারতের

বাংলাদেশের অবকাঠামো খাতে ভারত তিন বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৪ হাজার কোটি টাকা) বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় শ্রিংলা এ কথা জানান। তিনি বলেন, ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক হাবে পরিণত হতে পারে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ,পরিচালক দিদারুল আলম, ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হাওলাদার, ফার্স্ট অফিসার রাকেশ রামন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন আহমেদ, চেম্বারের সবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ,একেখান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালাহ উদ্দিন কাসেম খান, চট্টগ্রাম বন্দরের পরিচালক জাফর আলম,কাস্টমস কমিশনার হোসেন আহমেদ, জে এফ বাংলাদেশের প্রধান নির্বাহী এ কিউ আই চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন,ভারত–বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যেমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।বাংলাদেশে উৎপাদিত পণ্যের গুণগত মান সঠিক হলে তা ভারতের বাজারে অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ