রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বাংলাদেশ আজ স্বল্পোন্নত থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্নের ধারাবাহিক বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আজ এলডিসি বা স্বল্পোন্নত দেশের স্তর থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আজ রবিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) অডিটরিয়ামে ৬৩তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসনমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সুযোগ্য ও বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বে দক্ষ ও দেশ প্রেমিক সরকারি কর্মচারী ও আপমর জনগণ এ কৃতিত্বের অংশীদার।

এ সময় দেশে জ্ঞানভিত্তিক গতিশীল দক্ষ সেবাধর্মী সিভিল সার্ভিস প্রতিষ্ঠায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কাঙ্খিত ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ ল ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড.কামাল আব্দুল নাসের চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমানসহ আরো অনেকে।

ছয় মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩৮ জন কর্মকর্তা ও বিপিএটিসির চার জন কর্মকর্তাসহ) মোট ৩২০ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। যার মধ্যে ৮৩ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী