বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুরা ভারতীয় নাগরিকত্ব পাবে


নাগরিক আইনে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশোধনী আইনে ধর্মীয় কারণে হত্যা হতে পারে এমন ভয়ে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুরা নাগরিকত্ব পাবেন। নাগরিক আইন ১৯৫৫’র সংশোধনের ফলে তারা এ সুবিধা পাবেন।
নরেন্দ্র মোদির সরকার দ্ব্যর্থহীনভাবে হিন্দুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই এ সংশোধনী আনছে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া প্রায় দুই লাখ হিন্দু এ সুবিধার আওতাধীন থাকবে। তাদের এতদিন দ্বিতীয় শ্রেণির নাগরিক মর্যাদা দেওয়া হত। মুসলমান শরণার্থীদের নিরুৎসাহিত করা হলেও এ সিদ্ধান্ত শুধু হিন্দুদের সহায়তা করা হবে।
২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি তাদের ইশতেহারে বলা হয়েছিল, হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা হবে। মোদি সরকার এর মধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। নাগরিকত্ব পাওয়ার আগ পর্যন্ত তাদের দীর্ঘ মেয়াদি ভিসা দেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













