বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুরা নাগরিকত্ব পাবে


বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুরা ভারতে বাড়ি কিনে বসবাস, প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র পাওয়াসহ যাবতীয় নাগরিক সুবিধা পাবে। স্থানীয় সময় সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার এ ঘোষণা দিয়েছে।
আজ মঙ্গলবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এর আগে পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে যেসব হিন্দু পরিবার ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে থাকতে বাধ্য হয়েছে, তাদের সব ধরনের নাগরিক সুবিধা দেওয়া হবে। একই রকমভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের ক্ষেত্রেও একই চিন্তাভাবনা চলছে।
গত বছরের সেপ্টেম্বরে ভারত সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত যেসব হিন্দু পরিবার পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে এসেছে, তাদের অনুপ্রবেশকারী হিসেবে সরকার গণ্য করবে না। এমনকি তাদের ভারতে থাকার জন্য কোনো ভিসার প্রয়োজন নেই। সে সিদ্ধান্তকে এক ধাপ এগিয়ে সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান থেকে ভারতে আসা উদ্বাস্তু হিন্দুদের সব রকম নাগরিক সুবিধা এবং ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
শরণার্থী হিন্দুরা ঠিক কবে থেকে যাবতীয় সুযোগ-সুবিধা পাবে, সে বিষয়ে কিছু জানায়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













