বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ ব্যাংকে আগুনের সময় বাজেনি ফায়ার অ্যালার্ম!

নানা ঘটনার মধ্যে আলোচনায় গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংক ভবনে লাগা অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে ক্ষতির পরিমাণ বেশি না হলেও প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় ব্যাংক ভবনটির অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে। কেননা আগুনের সময় ব্যাংকটির ‘জরুরি’ ফায়ার অ্যালার্ম বাজেনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার আলী আহমেদ খানের কথায় সামনে আসে বিষয়টি।

ব্রিগেডিয়ার আলী আহমেদ খান একটি অনলাইন গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ভবনটির অবকাঠামো অগ্নিনির্বাপন প্রতিরোধক নয়। এখানে থাকা জরুরি অবস্থার জন্য ফায়ার অ্যালার্মগুলো বাজেনি। অবকাঠামোগতভাবে এখানে যেমন অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকার কথা ছিল এখানে তেমনটা নেই। ভবনটিতে থাকা ফায়ার অ্যালার্মগুলো কার্যকর নয়, সবগুলোই ফলস অ্যালার্ম।’

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় আগুন ধরে। এখানে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জেনারেল ম্যানেজার মাসুদ বিশ্বাসের কক্ষ। জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগার খবর স্থানীয়রাই টেলিফোনে ফায়ার সার্ভিসকে জানায়। ব্রিগেডিয়ার আলী আহমেদ খান বলেন, ‘সাধারণ মানুষের কাছ থেকেই তারা অগ্নিকাণ্ডের খবর পান। এরপরই ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৭০ জন কর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক ভবনটির অ্যালার্মিং সিস্টেম ভালো নয়। হঠাৎ হঠাৎ ফলস অ্যালার্ম দেয়। ভবনটির বিদ্যুতের লাইন অনেক পুরনো। একটি লাইন থেকেই অনেকগুলো লাইনের সংযোগ দেয়া হয়েছে।’

জানা গেছে, ব্যাংক ভবনে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। প্রতিবেদনে অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ থাকতে পারে বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে