বাংলাদেশ ব্যাংক ভবনে ভয়াবহ আগুন


রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে ভয়াবহ আগুন লেগেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভবনটির ১৩তলায় আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদ হাসান।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
এছাড়া আগুনে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
জানা গেছে, ভবনটির ১৩তলায় বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ দফতর। আর এর ঠিক উপরের তলাতেই রয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে মনিটরিং দফতর।
বিস্তারিত আসছে…
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













