বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বাংলাদেশ-ভারত বাণিজ্য আরও গতিশীল হবে’

ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে। সে লক্ষে দুই দেশ কাজ করছে। এ ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা নিরসনে দুই দেশই আন্তরিক বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে বেনাপোল বন্দর, ভারতের পেট্রাপোল বন্দর, আন্তর্জাতিক চেকপোস্ট ও কাস্টমস হাউস পরিদর্শন করেন হাইকমিশনার। দুপুরে তিনি পেট্রাপোল বন্দরে ও বিকালে কাস্টমস অডিটোরিয়ামে কাস্টমস ও বন্দর কর্মকর্তা এবং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হাসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যবসায়িক নেতারা অভিযোগ করে বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল ইনটিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন করার পরও এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারেনি।

বেনাপোল বন্দরে গুদাম সংকটসহ অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন ঘটেনি। খোলা আকাশের নিচে কোটি কোটি টাকার আমদানিকৃত মালামাল দিনের পর দিন রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার বিষয়টি তারা তুলে ধরেন। এ সময় হাইকমিশনার দ্রুত সমস্যাগুলো সমাধানের ব্যাপারে আশ্বাস দেন।

সভায় বক্তব্য দেন বন্দরের ডাইরেক্টর নিতাই চন্দ্র সেন, কাস্টমস যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান, ডেপুটি কমিশনার মারুফ হোসেন ও নিতিশ চন্দ্র, সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ