বাংলাদেশ ভ্রমণে অস্ট্রেলিয়ার সতর্কবার্তা


সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ পুনর্বিবেচনার জন্য অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্কবার্তা জানিয়েছে দেশটির সরকার। সোমবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতরের ভ্রমণ পরামর্শে বাংলাদেশ নিয়ে সতর্কতার ঝুঁকির মাত্রা এক ধাপ বাড়ানো হয়েছে।
এতে বলা হয়েছে, উচ্চ ঝুঁকি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ভ্রমণে আপনার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সাথে চিন্তা করুন। আর বাংলাদেশ যেতেই হলে সবদিক খোঁজ-খবর রেখে নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা নিন। আপনার ভ্রমণ বিমা বাংলাদেশ কভার করে কিনা- তা যাচাই করে দেখুন।
এতে বলা হয়েছে, সন্ত্রাসবাদীরা বাংলাদেশে পশ্চিমা স্বার্থে আঘাত হানতে পারে- এমন বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। গত ১ ও ২ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ২০ জন জিম্মি নিহত হয়েছে। জিম্মিদের মধ্যে অধিকাংশই ছিল বিদেশী নাগরিক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













