বাংলাদেশ সফরে আসছেন সৌদি বাদশা


রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। চলতি ফেব্রুয়ারির শেষে অথবা আগামী মার্চের প্রথম দিকে তিনি বাংলাদেশে সফরে আসতে পারেন। একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে বাংলাদেশে তার সফরে আসার তারিখ সঠিক সময়ে জানানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
ওই সূত্র জানায়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের বাংলাদেশ সফর আমাদের দেশের জন্য একটি বড় সংবাদ। এতে করে বাংলাদেশ অর্থনৈতিকসহ অনেক দিক দিয়ে লাভবান হবে।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের বাদশাহর আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সে দেশে যান। দেশটির এই বাদশার সিংহাসনে আরোহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সফর ছিল এটি। ওই সফরের সময় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে বাংলাদেশে সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













