বাংলাদেশ ২০৪১ সালের আগে উন্নত দেশে পরিণত হবে: এলজিআরডি মন্ত্রী


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ ২০২১ সালের আগে মধ্যম ও ২০৪১ সালের আগে উন্নত দেশে পরিণত হবে।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শেখ রাসেল স্টেডিয়ামে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ আরো বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের আমূল পরিবর্তন করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশ স্বয়ংসম্পূর্ণতা লাভ করে এবং খাদ্যে উদ্বৃত্ত হয়।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে আজকের ফাইনাল খেলায় মাচ্চর একাদশ প্রতিদ্বন্দ্বী চাঁনপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
গত ৭ অক্টোবর জেলার ১২ টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













