বাংলা এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আধুনিক ও বিলাসবহুল ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করবে। আজ শনিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন তিনি।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজোর সিতাংশু চক্রবর্তী জানান, আগামীকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এ ট্রেনের। ট্রেনটি সকাল ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা করবে। দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছবে। বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছাবে। এ ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে থামবে না।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, সোনার বাংলায় রয়েছে দুটি এসি স্লিপিং চেয়ার, চারটি এসি চেয়ার, সাতটি শোভন চেয়ার, একটি খাবার গাড়ি ও একটি পাওয়ার কার। প্রতিটি এসি চেয়ারে ৫৫টি, এসি স্লিপিংয়ে ৩৩টি, শোভন চেয়ার ৬০টিসহ ৭৪৬টি আসন রয়েছে। এসি স্লিপিং চেয়ার এক হাজার ২০০ টাকা, এসি চেয়ার ১ হাজার টাকা আর শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













