বাঘের হামলায় প্রাণ গেলো চিড়িয়াখানা রক্ষীর


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ‘পাম বিচ জু’ নামে চিড়িয়াখানায় এক পুরুষ বাঘের হামলায় নিহত হয়েছেন ওই চিড়িয়াখানার একরক্ষী। নিহত ওই রক্ষীর নাম স্টেসি কোনুইজার (৩৮)। তিনি চিড়িয়াখানার প্রধান রক্ষী ছিলেন।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে চিড়িয়াখানার মুখপাত্র নাকি কার্টারের বরাত দিয়ে শনিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, রাতে বাঘের থাকার স্থানের কাছাকাছি কক্ষের পাশে নিয়ম বর্হিভূতভাবে কোনুইজা কাজ করছিলেন। এ সময় বাঘটি তার ওপর হামলে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হেলিকপ্টার যোগে দেশটির এসটি ম্যারি’স মেডিকেল সেন্টারে নেওয়া হলে তার মৃত্যু হয়। হামলাকারী বাঘটি মালয়েশীয় বংশোদ্ভূত। তার বয়স ১৩ বছর।
কোনুইজা গত তিন বছর ধরে ওই চিড়িয়াখানায় কাজ করে আসছিলেন। চিড়িয়াখানাটিতে প্রতিবছর ৩ লাখ ১৪ হাজারের বেশি মানুষ ঘুরতে আসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













