বাঙালি জাতি কোনোকালেই ঐক্যবদ্ধ ছিল না
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাঙালি জাতি কোন কালেই ঐক্যবদ্ধ ছিল না। এজন্য বিদেশিরা বাংলাদেশকে শাসন করেছে। একমাত্র বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের সময় ঐক্যবদ্ধ হয়েছিল এ বাঙ্গালি জাতি।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালমনাই ফ্লোরে বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর অনেক খলনায়ককেও এ দেশের নায়ক করার চেষ্টা করা হয়েছে। ইতিহাসের পাতা থেকে মহানায়কের নাম মুছে দেয়ার চেষ্টা করা হয়েছে। সে ধারাবাহিকতায় কথায় কথায় যারা বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করেছে তারাই আজ ছোট হয়েছে।
এসময় নাসিম জামায়াতকে ছেড়ে বিএনপিকে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্য হলে রাষ্ট্রপতি সেটা অবশ্যই বিবেচনা করবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













