বাথরুমে সেলফি তোলার আবদার ভক্তের, স্তম্ভিত অমিতাভ


তারকাদের কত রকমই না পাগল ভক্ত থাকেন। নানা কিসিমের মানুষ। নানা কিসিমের চাওয়া তাদের। তাই বলে তার প্রিয় তারকার কাছে যাচ্ছে তাই আবদার! এ আবার কেমন ভক্তরে বাবা? শৌচালয়ে অমিতাভের সঙ্গে সেলফি তোলার আবদার করলেন ওই ভক্ত। ভক্তের পাগলামি দেখে থ হয়ে গেলেন খোদ বিগ বি।
অমিতাভ নিজেই তাঁর ব্লগে এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, সারা জীবনে এ রকম ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হইনি। আমি তো স্তম্ভিত হয়ে গিয়েছি।
সম্প্রতি এক গণ শৌচালয়ে এই ঘটনা ঘটেছে— হ্যাঁ , একটা শৌচালয়ে। এক অ্যাটেন্ডেন্ট আমার সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। বললাম, আপনি কি পাগল? আপনি ভাবলেন কী করে যে, আমি এতে রাজি হয়ে যাব।
পিকু-র অভিনেতা আরও বলেন, বন্ধু, একটু তো খেয়াল করুন। এটা সেলফি চাইবার জায়গা নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













