শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বান্দরবান থেকে ৩০ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেপ্তার ৩০ কারাবন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে কেএনএফ সদস্য সন্দেহে আটক ব্যক্তিদের মধ্যে মোট ৬৩ সদস্যকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হলো।

শনিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান কারাগার থেকে তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা কারাগারের সুপার জান্নাত উল ফরহাদ।

তিনি বলেন, বান্দরবান কারাগারে স্থান সংকুলন না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৩০ বন্দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বান্দরবান জেল সুপার জানান, জেলা কারাগারে বন্দি রয়েছেন ৩৩৮ জন। তবে এই কারাগারে ১৪ নারীসহ একশ জন পুরুষ বন্দির ধারণ ক্ষমতা রয়েছে। স্থান সংকুলন না হওয়ায় প্রথম দফায় ৩৩ এবং দ্বিতীয় দফায় ৩০ জনকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১১ জুন ১৬ জন নারীসহ মোট ৩৩ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা, পুলিশ ও আনসার বাহিনীর অস্ত্র লুট এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনার পর রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ